রাজ্য

ফের পিছল আরজিকর মামলার শুনানি, পরবর্তী শুনানি ১৭ মার্চ

তিন মাসের জন্য পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। নয়া বেঞ্চ তৈরির পর আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হল আগামী ১৭ মার্চ।

উল্লেখ্য, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির উবাচ,’ওই সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শুনানি হবে না।’

সিবিআই-এর আইনজীবী জানান, ২৭ নভেম্বর সরকারি পদে কাজ করা দু’জন অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়। ২৯ নভেম্বর চার্জশিট দেওয়া হয়। রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘প্রয়োজনীয় পদক্ষেপ করুন।’

মঙ্গলবার আদালতে দ্রুত বিচারের আর্জি জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী। যার প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘ছুটির দিন ছাড়া প্রতি দিনই ট্রায়াল হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ হয়ে যেতে পারে।’ এর পরই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি প্রদানের পাশাপাশি পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ হবে বলে জানান প্রধান বিচারপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.