জেলা

হলুদ স্কুটি, রক্তের ছাপ… তিন ঘণ্টা পর মিলল রক্তাক্ত দেহ

ঘুটঘুটে অন্ধকার। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি হলুদ স্কুটি। হ্যান্ডেলে ঝুলছে রক্তের দাগ। খানিক দূরে রাস্তাজুড়ে চাপ চাপ রক্ত। কিন্তু কোথাও দেখা নেই চালকের! মুহূর্তে চাঞ্চল্য ছড়াল হুগলির চণ্ডীতলা থানার কুমিরমোড়া-জনাই রোডে।

স্থানীয়দের চোখে পড়তেই খবর যায় চণ্ডীতলা থানায়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে তল্লাশি শুরু করে। উদ্ধার হয় একজোড়া রক্তাক্ত জুতো, একটি অ্যাসিড ভর্তি বোতল এবং একটি হেডফোন। কিন্তু স্কুটির মালিকের কোনও খোঁজ মেলে না।

অবশেষে, ঘণ্টা তিনেকের খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে মেলে এক ব্যক্তির রক্তাক্ত দেহ। তবে এখনও মৃতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন ওই রাস্তায়। প্রাথমিকভাবে এটি খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে চণ্ডীতলা থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.