আবহাওয়াআবহাওয়া

দুর্গাপূজোর আগে বৃষ্টির দাপট! উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি

দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। আকাশে রোদের ঝলকানি থাকলেও, মাঝেমধ্যেই মুখ ভার করছে মেঘ, আর সেই সঙ্গে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। একের পর এক নিম্নচাপের প্রভাবে স্বস্তি মিলছে না রাজ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৯ আগস্ট ভোর ৬টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

একইসঙ্গে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতেও।

রাজধানী কলকাতায় আজ সারাদিন আকাশ হালকা মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশে পৌঁছবে।

এদিকে, বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ইতিমধ্যেই ওড়িশা পেরিয়ে ছত্তীসগঢ়ে প্রবেশ করেছে। এর জেরেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.