কলকাতার মহাত্মা গান্ধী রোডে উত্তেজনা চুড়ান্ত৷ ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। জলকামান চলে। তারইমধ্যে ধর্মতলা থেকে একটি মিছিল যায় হাওড়ার দিকে৷ তাতে ‘মুখ্যমন্ত্রীর ইস্তফার’ দাবির রোল৷
ব্যারিকেড দিয়ে হেস্টিং-এর মুখে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। আন্দোলনকারীরা সেখানে পৌঁছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।
কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের কাছে জলকামান ব্যবহার করা হয়েছে। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত। ধুন্ধুমার পরিস্থতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, এখানে ছাত্রদের ২ গুণ বয়স। ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে পরপর ঢিল ছুঁড়ছেন সেই ‘ছাত্ররা’। ইটের ঘায়ে আহত দুই পুলিশ অফিসার। অন্যদিকে, গেরুয়া উত্তরীয় পরিহিত এক ব্যক্তির দাবি, পুলিসই তাঁকে প্রথম মারে।
হাওড়া ময়দানে তুমুল উত্তেজনা। ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে পরপর ইট ছোড়া হয়। রাস্তায় বাঁশের টুকরো, আধলা ইটের টুকরো পড়ে আছে। মাথা ফেটে গিয়েছে চণ্ডীতলা থানার পুলিশ অফিসারের। অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের শেল৷







