রাজ্য

আগামী ২৪ শে মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জেনে নিন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। দুপুর ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট।

 

এ বছর ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের তরফে জানানো হয়েছিল এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষা বসেছেন। গতবারের থেকে যেই সংখ্যাটা ছিল বেড়েছে ১ লক্ষেরও বেশি। এ বছর যাঁরা অফলাইনে উচ্চমাধ্যমিকে বসেছিলেন, তাঁরা মহামারীর কারণে মাধ্যমিকে বসতে পারেননি। কাজেই এটাই ছিল তাঁদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা।

 

সংসদ সূত্রে খবর, এবার পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। যার মধ্যে বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। স্পর্শকাতর কেন্দ্রে ছিল মেটাল ডিটেক্টর এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। ঢোকার সময়ে ২ দফায় চেকিং করা করা হয় পরীক্ষার্থীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.