নিজস্ব সংবাদদাতা : আধুনিক জন জীবনে বিদ্যুত্ পরিষেবা মানুষের জীবনে এমন ভাবে জড়িয়ে পড়েছে যে তাকে ছাড়া এক মুহুর্ত চিন্তা করা মুশকিল। আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন আলো, পাখা, এসি, ফ্রিজ তার সহ সবকিছুই এখন চলে বিদ্যুতে। কিন্তু বিদ্যুতই যদি না থাকে তাহলে পরিস্থিতি কি দাঁড়ায় তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে গত কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে।
গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘনঘন লোডশেডিং লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বৃহস্পতিবার। সূত্র মারফত জানা গিয়েছে, ঐদিন প্রায় ১১০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি পড়েছিল রাজ্যে। যদিও সরকারিভাবে বিদ্যুতের এই ঘাটতির কথা অস্বীকার করা হয়েছে এবং এমন পরিস্থিতির জন্য রক্ষণাবেক্ষণের কাজের কথা জানানো হয়েছে। তবে যাই হোক ঘন ঘন এই লোডশেডিংয়ের কারণে নাভিশ্বাস ছুটে যায় রাজ্যের বাসিন্দাদের।
তবে তালিকায় যে শুধু পশ্চিমবঙ্গ আছে তা নয়, এই মুহূর্তে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যেও লোডশেডিং হচ্ছে। যদিও এই পরিস্থিতি থেকে প্রতিটি রাজ্যকে উদ্ধার করার জন্য পূজোর আগেই বড়সড় ব্যবস্থা গ্রহণ করছে মোদি সরকার । কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপের ফলে বিদ্যুত্ সংক্রান্ত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের অনেকখানি অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
আসলে ভারতে বিদ্যুতের যোগান আসে জলবিদ্যুত্ এবং তাপবিদ্যুত্ দুই ধরনের বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র থেকে। সাম্প্রতিককালে জলবিদ্যুত্ কেন্দ্রগুলিতে বিদ্যুত্ উত্পাদন অনেকটাই কমে গিয়েছে বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। আর এই ঘাটতি মেটানোর জন্য তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে উত্পাদন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে বিদ্যুত্ উত্পাদনের সংখ্যা বৃদ্ধি করার জন্য বাড়ানো হচ্ছে কয়লা সরবরাহ।আসলে অতিরিক্ত গরম পরায় উত্তরোত্তর বিদ্যুৎ এর চাহিদা বাড়ায় এই লোডশেডিং এর অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।







