রাজ্য

দোলে সবুজ রঙে মাতলেন কল্যাণ, বললেন এবারও বাউন্ডারি মারছি!

সকালেই বেড়িয়ে পড়েছিলেন রাস্তায়। বেলা যতই গড়িয়েছে ততই সবুজ রঙে রঙিন হয়েছেন,তিনি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তিন বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেতার ব্যাপারে রয়েছেন সম্পূর্ণ আশাবাদী। বিরোধী কোনো প্রার্থী তাঁর কাছে ফ্যাক্টর নয় স্পষ্ট বুঝিয়ে দিলেন প্রার্থী ।

অন্যদিকে বিজেপি ঘোষণা করেছেন তাদের প্রার্থীর নাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী কবীরশংকর বসু। তিনি আবার সম্পর্কে কল্যাণেরই প্রাক্তন জামাই। এই কেন্দ্রে কতটা লড়াই হবে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাঁর প্রচার যাত্রা শুরু করে দিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা, কর্মীদের সঙ্গে আবির খেলেন। যত সময় এগোয়, ততই আবিরের পরিমাণ বাড়তে থাকে। একেবারে সবুজ আবিরের মেতে উঠেন প্রার্থী। দেখা যায় দোলের মেজাজে।

বিরোধীদের সব সময়ই আক্রমণাত্মক আক্রমণ করেন তিনি। কিন্তু এদিন তিনি সেই পথে হাঁটেননি। তিন বারের বিদায়ী সাংসদ তিনি। এবারও জয়ী হবেন তিনি এমন কথাই দাবি করলেন প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণের সঙ্গে তাঁর প্রাক্তন জামাইয়ের লড়াই। কবীরশঙ্কর বসু সম্পর্কে নাম নিয়ে তিনি কোনো মন্তব্যই করেননি।কল্যাণ বলেন, গতবার হ্যাটট্রিক করেছি। এবারও বাউন্ডারি আমিই মারছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.