চাকরিরাজ্য

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে আবারও শুরু হচ্ছে বিশেষ শিক্ষক নিয়োগ

রাজ্যে ফের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু। এবার প্রায় ২,০০০ শূন্যপদে বিশেষ শিক্ষকের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের সরকার। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি ও সরকার-পোষিত স্কুলে এই নিয়োগ সম্পন্ন হবে।

উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিশেষ এডুকেশন শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় শূন্যপদের সংখ্যা নির্ধারিত হয়েছে ১,৯৪১।

কমিশন জানিয়েছে, আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ১লা সেপ্টেম্বর বিকেল ৫ টে থেকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টে পর্যন্ত চলবে। প্রার্থীরা শুধু মাত্র অনলাইনে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩১ শে আগস্ট।

ইতিমধ্যেই দ্বিতীয় এসএসসি এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি চলছে। আগামী ৭ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির ও ১৪ই সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টার এই পরীক্ষায় থাকবে মোট ৬০টি বহু নির্বাচনী প্রশ্ন। উল্লেখযোগ্য বিষয়, এখানে কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।

যার ফলে একদিকে চলতি নিয়োগ পরীক্ষার উত্তাপ, অন্যদিকে বিশেষ শিক্ষকের নতুন বিজ্ঞপ্তি। দুই মিলিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে জোর আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। অনেকের মতে, এটি রাজ্যের শিক্ষাক্ষেত্র ও চাকরির বাজারে নতুন করে আশার আলো নিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.