ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জালে কলকাতার এক ব্যবসায়ী। প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ এসেছে ওই ব্যবসায়ীর ওপর। মঙ্গলবার যশোর রোডের একটি বিলাসবহুল আবাসনে ইডি অধিকারীকদের তল্লাশি অভিযানে বড় সরো সাফল্য পেল তারা। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ীর নাম হরিশ বাঘলা। ৩০ টি সংস্থা দেখিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে বলে ধৃতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যেই সংস্থাগুলির মধ্যে বেশিরভাগ সংস্থাই ভুয়ো বলে জানা গেছে। পাশাপাশি ঋণের টাকা নয় ছয় করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এইভাবেই কমপক্ষে ১৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
এরপর পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি আভিজাত আবাসনে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে ওই কলকাতার ব্যবসায়ীকে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। পাশাপাশি তদন্তকারীরাজানার চেষ্টা করছে এই জালিয়াতি নেপথ্যে আর কে কে জড়িত রয়েছে।







