কলকাতা

কলকাতা পুরভোটে বড় ঘোষণা বিজেপির! ২০৯ আসনেই একক লড়াইয়ের প্রস্তুতি

কলকাতা পুরভোটকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা। ২০৯টি আসনেই এককভাবে লড়াই করার অবস্থান নিয়েছে বিজেপি। জোটের সমীকরণের বদলে নিজেদের শক্তির উপর ভরসা করেই পুরভোটের ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। এই সিদ্ধান্ত কার্যকর হলে কলকাতার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামবে বিজেপি।
পুওরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করা, ওয়ার্ডস্তরে জনসংযোগ বাড়ানো এবং ভোটারদের কাছে দলের কর্মসূচি তুলে ধরাই এখন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অন্যদিকে, ২০৯টি আসনে প্রার্থী দেওয়ার কৌশল বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোকিচনা।
কলকাতা পুরসভা রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী—উভয় শিবিরের কাছেই লড়াইয়ের গুরুত্ব যথেষ্ট। বিজেপির এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত ভোটের সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
তবে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা, প্রার্থী তালিকা এবং নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে নিশ্চিত তথ্য সামনে এলে পুরভোটের চিত্র আরও স্পষ্ট হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.