ক্রাইমরাজ্য

হস্টেলের ছাদে লুকিয়ে চলত নোংরা খেলা! হাতেনাতে ধরা পড়তেই বেরোল গোপন কেচ্ছা

উত্তরপ্রদেশের আজমগড়ে চাঞ্চল্যকর ঘটনা। ছাদের ফাঁকা জায়গা দিয়ে হস্টেলের স্নানঘরে উঁকি মেরে মেয়েদের স্নানের ভিডিও করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম হিমাংশু রায়, হীরাপট্টি কলোনির বাসিন্দা।

অভিযোগ, গত একবছর ধরে ওই এলাকারই একটি হস্টেলে পড়ুয়াদের স্নানের দৃশ্য মোবাইল ফোনে গোপনে রেকর্ড করত সে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ফোন ও ল্যাপটপ থেকে কমপক্ষে ৪০টি অশ্লীল ভিডিও ও একাধিক ছবি উদ্ধার হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসে গত রবিবার। অভিযোগ, স্নানঘরে ঢুকে এক দশম শ্রেণির ছাত্রী ছাদের ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরা লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করে। সঙ্গে সঙ্গেই হস্টেলের অন্যান্য ছাত্রীদের ডেকে আনা হয় এবং ছাদে উঠে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত।

তদন্তে জানা গিয়েছে, শুধু ভিডিও রেকর্ড করাই নয়, হিমাংশু নাকি ওই ভিডিও দেখিয়ে ছাত্রীদের হুমকিও দিত। পুলিশের দাবি, অভিযোগ উঠেছিল—ছাত্রীদের ভয় দেখিয়ে বলত, কেউ কিছু জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে।

আজমগড় পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে হস্টেলের পড়ুয়ারা। তার কাছ থেকে বহু অশ্লীল ভিডিও ও ছবি উদ্ধার হয়েছে। ডিভাইসগুলি ফরেন্সিকে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।”

কোচবিহারেও একই কাণ্ড
ক’দিন আগেই পশ্চিমবঙ্গের কোচবিহারে একই ধরনের ঘটনায় এক যুবকের উপর ক্ষুব্ধ জনতা চরম গণপিটুনি দেয়। অভিযোগ ছিল, প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে মহিলাদের স্নানের ভিডিও করত সে। তার মোবাইল থেকেও একাধিক অশ্লীল ভিডিও উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, দুই ঘটনারই তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.