কলকাতারাজনীতি

TMCP প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আর জি কর কান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ ! গর্জে উঠলেন অভিষেক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের সেনাপতি অভিষেকের গলায় শোনা গেল আর জি কর কান্ডের প্রসঙ্গ ! অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ২৪ ঘণ্টায় যা করেছে। মোদির সিবিআই গোটা বছরেও তা করতে পারল না।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন রীতিমত একহাত নিলেন কেন্দ্র সরকারকে।

বৃহস্পতিবার TMCP এর প্রতিষ্ঠা দিবসের দিনে, মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান করেই আর জি কর ইস্যু নিয়ে রীতিমতো ফুঁসে ওঠেন অভিষেক ব্যানার্জি । মঞ্চ থেকে তিনি বলেন , “গতবার এই সময় আর জি কর নিয়ে রাজ্য উত্তাল ছিল। সেইসময় বলেছিলাম, যারা রাত দখলের লড়াই করেছেন সেই নারীদের সম্মান জানাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ১ দিনে যা করেছে, নরেন্দ্র মোদির সিবিআই একবছরেও তা করতে পারেনি।” পাশাপাশি বিধানসভায় অপরাজিতা বিল পাশ হওয়ার পরেও , তা কেন এখনও আইনে পরিণত হল না, সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক ।

তারপরেই বিরোধীদের বিরুদ্ধে সরব হন তৃণমূল সেনাপতি । তিনি বলেন, “যারা রাত দখল করেছিল তাদের উদ্দেশ্য শুধু এই ঘটনার প্রতিবাদ করা নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। না হলে সেই সিপিএম কোথায়? এই বিল আটকে রাখল যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ নেই কেন? রাস্তায় নামেনি কেন?” তারপরেই দোষীদের শাস্তির দাবী জানান অভিষেক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.