জেলারাজনীতি

স্যান্ডো গেঞ্জি পড়ে বেল্ট খুলে পুলিশকেই মার ! সজল ঘোষ বললেন লোকাল অনুব্রত

বাংলায় বহুবারই পুলিশের ওপর দুষ্কৃতীদের তাণ্ডবের দৃশ্য সামনে এসেছে , তবে এবার সরাসরি বেল্ট খুলে পুলিশকে মার ! অভিযুক্ত আবার শাসক দলেরই নেতা । মালদহের এই ঘটনায় তৃণমূলকে নিশানা বিজেপির ।

জানা যায়, বৃহস্পতিবার চাঁচলে যখন বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে , তখন সেখানে উপস্থিত হন , স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক যুব সভাপতি জয়ন্ত দাস। তার কয়েকজন অনুরাগীও সাথে ছিলেন । সেখানে হঠাৎই বেল্ট খুলে, এলোপাথাড়ি মারতে শুরু করেন তৃণমূল নেতা। চাঁচল থানার এএসআই সমীর কুমার সিনহা গণ্ডগোল থামাতে এলে , অভিযোগ তৃণমূল নেতা তাঁকেও বেল্ট দিয়ে মারতে শুরু করেন । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ।

ভিডিয়ো অনুযায়ী, এএসআই সাদা টি শার্ট পরে, কোমরে সার্ভিস রিভলবার নিয়ে গণ্ডগোল থামাতে ঘটনাস্থলে গিয়েছিলেন । কিন্তু তখনই স্যান্ডো গেঞ্জি পড়া তৃণমূল নেতা জয়ন্ত দাস , বেল্ট দিয়ে সবাইকে মারছিলেন। তার মারের কবলে চলে আসেন এএসআই-ও। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হলেও জয়ন্ত দাস এখনো অধরা ।

এই ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, “অভিযুক্ত তৃণমূল নেতা ওই এলাকার মিনি কিংবা লোকাল অনুব্রত। আর এই ঘটনার জন্য তো দায়ী পুলিশ। এদের যদি আজ মাথায় না তুলত, এরা মাথায় উঠে নাচতে পারত না। পুলিশ এখন মন্দিরের ঘণ্টা হয়ে গিয়েছে। পুলিশের লাঠির আর জোর নেই। তৃণমূলের লোকেরা ভাবে ওটা বাঁশি। যেদিন পুলিশ বোঝাতে পারবে যে ওঠা লাঠি, সেদিন পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। ”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.