বিনোদন

কেন সারোগেসির পথ বেছে নিয়েছিলেন সানি লিওন? তিনি কি নিজে সন্তানধারণ করতে চাননি?

এখন বর্তমানে প্রায় অনেক মহিলাই সারোগেসির মাধ্যমে মা হওয়ার স্বপ্ন দেখেন। বিভিন্ন তারকা থেকে শুরু করে সাধারণ মহিলারাও সরোগেসির সাহায্য নেন। এই বিষয় নিজের জীবনের কিছু কথা জানালেন অভিনেত্রী সানি লিওন। বর্তমানে তিন সন্তান ও স্বামীকে নিয়ে খুশীর সংসার জীবন কাটাচ্ছেন সানি। প্রথম সন্তান নিশাকে তিনি দত্তক নিয়েছিলেন এবং তারপরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তান নোয়া ও অ্যাশর। অভিনেত্রী জানালেন, সসারোগেট মা কে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি এবং এই অর্থের পরিমাণ এতোটাই বেশী ছিল যে, সেই টাকা দিয়ে সি মহিলা নাকি নিজের জন্য একটি বাড়িও কিনে ফেলেন। কিন্তু অভিনেত্রী শোক প্রকাশ করে জানালেন, একটা সময়ের পর চারটি ভ্রূণ হারান তিনি।

অভিনেত্রী জানান, তিনি সন্তানধারণ করতে চাননি বরং একটা সময় তাঁরা আইভিএফের সাহায্যও নেন। তার জন্য ডিম্বাণু সংরক্ষণ করা শুরু করেছিল অভিনেত্রী। তখন প্রায় ছটি ভ্রূণ তৈরি হয়। যার মধ্যে চারটি কন্যা ও দু’টি পুত্র ছিল। সানি জানান, তাঁর বরাবরের ইচ্ছা কন্যাসন্তানের মা হবেন। কিন্তু দুঃখের বিষয় মারা যায় কন্যাভ্রূণগুলি মারা যায়। তখন সানি ও তাঁর স্বামী খুব কষ্ট পেয়েছিলেন। অভিনেত্রীর অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মারা যায় কন্যাভ্রূণগুলি। সানি জানান,“ওই মুহূর্তটা আমি ও আমার স্বামী একে অপরের ঢাল হয়ে দাঁড়াই। যখন দেখলাম বয়ামগুলো ফাঁকা, খুব কষ্ট হয়েছিল। কিন্তু কারও কাছে প্রকাশ করতে পারিনি। এর পর চিকিৎসক বদল করি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.