বিদেশ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, প্রাণ হানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে

২০২৩ সালের পর ফের ভয়ানক কম্পন অনুভূত হল আফগানিস্তানে। রবিবার মাঝরাতে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার তীব্র কম্পনে প্রাণ হারায় ৬২২ জন। এমনকি আহত ৪০০র অধিক মানুষ। তবে সময় যত গড়াচ্ছে, মৃত ও আহতের সংখ্যা আরো বৃদ্ধি হবে বলে অনুমান সকলের।

গত ২ বছর আগে ভয়াবহ কম্পনে প্রাণ হারিয়েছিল প্রায় ৪ হাজার মানুষে।এবার কম্পন অনুভূত হল আফগানিস্তানের মাটি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের নানগরহর প্রদেশের জালালাবাদে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। প্রথমে ৬.৩ মাত্রার জোরাল কম্পনের পরপরই আরও একবার ধাক্কা লাগে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৭। এই দু’দফা ধাক্কাতেই প্রাণ ঝড়েছে বহু।

এই ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি হয় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। মধ্যরাত থেকেই উদ্ধারকাজ অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পরে রয়েছে বহু মানুষের দেহ। তালিবান সরকারের তরফে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।
এই কম্পনে ভেঙে পরেছে বহু বাড়ি-ঘর। বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রাণহানির সংখ্যা সবথেকে বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত সরকারের আনুষ্ঠানিক পরিসংখ্যানে জানা গেছে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। এই সংখ্যা পরবর্তীতে আরো বাড়বে বলে মনে করছে প্রশাসন। ভয়াবহ এই বিপর্যয়ের কারণে আন্তর্জাতিক মহলেও শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.