ক্রমশ ঘনিয়ে আসছে নির্বাচনের নির্ঘন্ট। একই সঙ্গে প্রচারের ব্যস্ততা বাড়ছে রাজনৈতিক দলের প্রার্থীদের। বর্তমানে দেশব্যাপী ভোট প্রচারে ঝড় তুলছে তারকা প্রার্থীরা। পাশাপাশি অভিনব উপায়ে মানুষের মন জয় করছেন প্রার্থীরা। এবার বিজেপি প্রার্থী রবি কিষাণ নির্বাচনের প্রচারে চা বানিয়ে খাওয়ালেন।
সব সময় রাজনৈতিক দলের নেত্রী বর্গকে না দেখা গেলেও ভোটের আগে বিভিন্ন এলাকায় দেখা যায়। বর্তমানে লোকসভা ভোটেকে কেন্দ্র করে প্রার্থীদের কখনো দেখা যাচ্ছে মন্দির-মসজিদে। আবার কখনো দেখা যাচ্ছে খাবার পরিবেশন করতে অথবা খাবার বানাতে। তবে এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে চায়ের দোকানে ঢুকে গিয়ে চা বানাতে। এবার তারকা প্রার্থী রবি কিষাণ চা বানিয়ে খাওয়ালেন উপস্থিত থাকা সাধারণ মানুষদের।
এই বিজেপি তারকা প্রার্থীকে চা বানাতে দেখে ভির জমিয়েছে অসংখ্য মানুষ। সেই চায়ের দোকানে বসে চা পান করার সময় কংগ্রেসকে তুলোধনা করলেন বিজেপির প্রার্থী। পাশাপাশি তিনি গান্ধী পরিবারকে আক্রমণ করতে ছাড়েনি। রবি কিষাণ দাবি করেছেন, নরেন্দ্র মোদি অনেক নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে উঠে এসেছে। তাই তার পক্ষে এই দেশকে চালানো সম্ভব। যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তারা মানুষের কষ্ট কি করে বুঝবে। পাশাপাশি কেউ তো ইতালি থেকে পড়াশোনা করেছে তারা দেশ সম্পর্কে কিছুই জানে না।







