নির্যাতিতার পরিবারের সঙ্গেই বিধায়ক নির্মল ঘোষ হাসপাতালে গিয়েছিলেন ঘটনার দিন। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। এবার সিবিআই ওই বিধায়কের বয়ান রেকর্ড করছে বলে জানা যাচ্ছে।এই মামলায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, টালা থানার ওসিকে সিজিওতে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। যার জেরে তুমুল আন্দোলন হয়েছিল রাজ্য জুড়ে। সদ্য উঠেছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আর এই আবহের মধ্যেই এবার পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। আজ, সোমবার সকালে বিধায়ক সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন।







