কংগ্রেসের টিকিট পেয়ে ভোট প্রচার শুরু করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঈষা খান চৌধুরী। চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তাঁর পরিবর্তে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট দেওয়া হল আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈষা খান চৌধুরীকে। প্রয়াত কংগ্রেস নেতা মালদা জেলার রূপকার এবিগণি খান চৌধুরীর কবরে চাঁদর চড়িয়ে প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী ঈষা খান চৌধুরী।
গত নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন ঈষা খান চৌধুরী। প্রার্থী হয়ে সাংবাদিক বৈঠক করে ঈষা খান চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস দলে ইজ্জত নেই। তাই নাম না করে তৃণমূল কংগ্রেসের টিকিট না পাওয়া অভিমানী মৌসম বেনজির নুর তাঁর পরিবারের সদস্যকে কংগ্রেসে ফেরার বার্তা দিলেন। তিনি বললেন কংগ্রেসের দরজা সবার জম্য খোলা আছে। ঈষা খান চৌধুরী আরো বলেন নির্বাচনী লড়াই এ মুল প্রতিদ্বন্দ্বী বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের সাথেও লড়াই হবে। আত্মবিশ্বাসী সুরে ঈষা খান চৌধুরী বলেন বিগতদিনের প্রয়াত কংগ্রেস নেতা তথা তাঁর মামার উন্নয়নের কর্মকান্ডই ভোট প্রতিযোগিতায় তাকে জয়ী করবেন।







