করম পুজোর সকালে , আদিবাসীদের জন্য শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর । তিনি এদিন মনে করিয়ে দেন , করম পুজো, বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন ও হুল দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে, আদিবাসীদের সম্মান জানাতেই ।
করম পুজো মূলত চাষাবাদ কেন্দ্রিক একটি পুজো । এই পূজোয় বরাবরই ঝাড়খণ্ড , ওড়িশা, ছত্তিশগড় – এই সব রাজ্যে ছুটি থাকে । এরাজ্যেও কুরমিদের জন্য করম পুজোর ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো । তারপরেই মুখ্যমন্ত্রীর কাছে করম পূজোয় ছুটির জন্য আবেদন জানান , কুরমি সম্প্রদায়ের মানুষরাও । সেই আবেদনে সারা দিয়ে , অঞ্চল ভিত্তিতে করম পূজোয় ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয় । তবে বর্তমানে সেই অঞ্চল ভিত্তিক ছুটি উঠিয়ে পুরো রাজ্যেই করম পুজোর ছুটি দেওয়া হয় ।
বুধবার দিন সকালে , করম পুজোর শুভেচ্ছা জানিয়ে , মুখ্যমন্ত্রী লেখেন , “আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি। ১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।”







