বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন পরিচালক সঞ্জয় লীলা ভানশালি। আইনি জটিলতার মুখে তিনি। জানা যাচ্ছে, তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিকে ঘিরে তৈরি হয়েছে নানা আইনি জটিলতা। সূত্রের খবর, সঞ্জয় লীলা ভানশালি সহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু কেন?
জানা গিয়েছে,‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির লাইন প্রোডিউসার হিসাবে প্রতীক রাজ মাথুরের সঙ্গে একটি চুক্তি করেছিল পরিচালক, কিন্ত পরে তা বাতিল করে দেন সঞ্জয়। এরপরেই পরিচালকের বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। এছাড়াও প্রতীক জানান লাইন বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়েছিল তাঁকে। তবে এই বিষয় পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেননি। আবার অপরদিকে খোদ পরিচালকও কিছু জানাননি।
শোনা গিয়েছে,‘লাভ অ্যান্ড ওয়ার’ছবিতে অভিনয় করবেন রণবীর কাপুর আলিয়া ভাট, ভিকি কৌশল। এই ছবিতে রণবীর ও ভিকিকে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায় দেখা যাবে।







