রাজনীতিরাজ্য

‘আর কী মিটিং করব!’ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ভাষণ থামিয়ে মঞ্চেই বসে রইলেন মমতা

হিঙ্গলগঞ্জের সভায় প্রায় ২০ মিনিট ভাষণ বন্ধ রেখে মঞ্চে স্তব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভার শুরুতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘এখানে শীতবস্ত্র দিতে এসেছিলাম, কিন্তু সেগুলো বিডিও অফিসে কেন?’ সভা থেকেই প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মমতা। শীতবস্ত্র না আসা পর্যন্ত সভাতেই বসে থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট পরে মঞ্চে এসে পৌঁছয় যাবতীয় শীতবস্ত্র।

মঞ্চে দাঁড়িয়ে এদিন প্রশাসনিক কর্তাদের ধমক দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এখানে আসব বলে কম্বল, চাদর, সোয়েটার কিনেছি। এসে দেখছি …! বিডিওকে এখনই শীতবস্ত্র নিয়ে আসতে হবে। আমি তো আগেই বলেছি নিজে সোজাসুজি সকলকে শীতে উপহার তুলে দেব। কারও মারফত দেব না।’ একজন বিডিওকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি তোমার কাছে এটা আশা করিনি।’

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি অনেক পূর্বেই বলে দিয়েছিলেন সবার হাতে হাতে এই পোশাক বিতরণ করবেন। তবে বিডিও অফিসে কেন পড়ে থাকল সেগুলো? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর উবাচ, ‘আমি আর মিটিং করব কী! আমি তো ওটাই দিতে এসেছিলাম। শীতকাল, যদি তোমরা ঠিক মতো কাজই না করো…!’ এরপর উপস্থিত জনতাকে বসতে বলে নিজেও বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.