কলকাতা

লকার থেকে উধাও সোনা!! চাঞ্চল্য ভবানীপুরে

শিয়ালদহের বাসিন্দা ইরশাদ আলি মোল্লা ব্যাংকে গেছিলেন গচ্ছিত সোনা তুলতে। গিয়ে জানতে পারলেন সোনা নাকি আগেই তোলা হয়ে গেছে! ২০১৭ সালে অধ্যাপক ইরশাদ আলি মোল্লা ও তাঁর স্ত্রী সিদ্দিকা খাতুন প্রায় আধ কেজিরও বেশি সোনা জমা রেখে ব্যাংক থেকে ৯ লাখ ৪০ হাজার টাকা লোন নেন ছেলেমেয়ের পড়াশোনার জন্য।নিয়মমতো কিস্তি শোধ করার পর ২০১৮ সালে লোন পুরোপুরি মিটিয়ে ফেলেন তাঁরা। তখন সোনা ফেরত নিতে গেলে ব্যাংকের ম্যানেজার আফতাব আহমেদের কথায় সোনাগুলো ব্যাংকেই রেখে দেন স্বামী স্ত্রী।লোন মেটানোর পর ২০২৪ সালে ব্যাংক থেকে তা ফেরত নিতে গিয়ে মাথায় হাত দম্পতির। , ব্যাংকের তরফ থেকে তার জানানো হয়—“সোনা তো আপনারাই তুলে নিয়েছেন।” শুধু কথাতেই নয়, প্রমাণ হিসেবে দেখানো হয় লকার অপারেশন রেজিস্টারে তাঁদের সই ।

সিদ্দিকা খাতুন জানান, তাঁর এই সই জাল। তিনি ২০২৪ সালের ৭ ডিসেম্বর ভবানীপুর থানায় এসবিআই ও তার স্টাফদের বিরুদ্ধে এফআইয়ার করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ ৮ মাস পর রবিবার এসবিআইয়ের ভবনীপুর ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার গৌরচন্দ্র সরদার ও ক্যাশিয়ার অনির্বাণকে গ্রেফতার করে পুলিস। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ গ্রাহকরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.