বিনোদন

এবার নেটফ্লিক্সের পর্দায়‘কুরুক্ষেত্র’, পরিচালনায় কৌশিক-চূর্ণী পুত্র

‘রসগোল্লা’, ‘লক্ষ্মীছেলে’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নিজের যায়গা করে নিয়েছিলেন কৌশিক-চূর্ণী পুত্র উজান। কিন্তু এবার তিনি নতুন রূপে জনসমক্ষে আসছেন। অভিনেতা হিসেবে নয়, বরং এবার পরিচালক হিসেবে। সূত্রের খবর অক্টোবর মাসের ১০ তারিখ নেটফ্লিক্সের পর্দায় আসছে ‘কুরুক্ষেত্র’, কিন্তু এই সিনেমা তৈরি হবে সম্পূর্ণ থ্রি ডি অ্যানিমেশনে। এবং এই সিরিজের গল্প সাজানোর ও পরিচালনার দায়িত্বে রয়েছেন উজান গঙ্গোপাধ্যায়।

এক সাক্ষাতকারে উজান জানালেন,“পুরো সিরিজটাই থ্রি ডি অ্যানিমেশনে তৈরি। এই কাজটি ২০২২ সাল থেকে শুরু করেছিলাম। আমাদের টিম সবার প্রথমে বসে এই বিষয়ে রিসার্চ করে। তারপর চিত্রনাট্য সাজানো হয়। আর সেটাই পরবর্তীতে থ্রি ডি অ্যানিমেশনে রূপান্তরিত করা হয়। অনেকগুলো ধাপ। আগে কখনও এই ধরনের কাজের অভিজ্ঞতা না থাকলেও ‘কুরুক্ষেত্র’ সিরিজের পরিচালনা করতে গিয়ে শিখতে শিখতে গিয়েছি। এখন যদিও অনেকটাই রপ্ত করে ফেলেছি।”উজান আরও বললেন,“‘কুরুক্ষেত্র’র কাজ হয়েছে বম্বে, কলকাতা এবং পুণে মিলিয়ে। আসল কাজটা অবশ্য মুম্বইতে হলেও কলকাতাতেও অ্যানিমেশনের অনেকটা কাজ হয়েছে। মহাভারতের গল্প কিংবা সাহিত্যের যে মান, সেটা যতটা সম্ভব আমরা বজায় রাখার চেষ্টা করেছি এই সিরিজে। কারণ শৈশব থেকেই আমাদের সকলেরই হয়তো ‘মহাভারত’ নিয়ে কম-বেশি স্মৃতি রয়েছে। আমার ভাইদেরও দেখেছি, টিভিতে ‘মহাভারত’ দেখে ভীমবেশে দৌড়াদৌড়ি করতে। শৈশবের সেই স্মৃতিগুলিকেই এবার ‘কুরুক্ষেত্র’র সঙ্গে ঝালিয়ে নেওয়ার পালা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.