অফবিট

তুলতুলে নরম রুটি তৈরি করতে জেনে নিন সহজ টিপস!

রুটি বা চাপাটি ভারতীয়দের অন্যতম প্রধান খাবার। ব্রেকফাস্টে অনেকেই রুটি খেয়ে নেন। আবার অনেকে দুপুর কিংবা রাতের খাবারে রুটি খেয়ে থাকেন। তরকারি, ভাজা, ডাল এমনকী কষা মাংসের সঙ্গেও দিব্যি জমে যায় গরম গরম রুটি।

তবে রুটি কিন্তু নরম হতে হবে। না-হলে রুটি ছিঁড়তে গিয়ে দাঁত পর্যন্ত ভেঙে যেতে পারে। আর নরম রুটির রহস্যটা লুকিয়ে রয়েছে আটা কিংবা ময়দা মাখার পদ্ধতির উপর। অর্থাৎ রুটি নরম না হলেই বুঝতে হবে যে, আটা বা ময়দা মাখা ঠিক মতো হচ্ছে না। তাহলে উপায়? উপায় তো রয়েছেই! সেই কথাই বলব আমরা আজ। রুটি যাতে নরম হয়, তার জন্যই রইল সহজ কিছু টিপস!

পরিমাণমতো জল না দিলে রুটি শুকনো হয়ে যায়। আবার বেশি জল দিলেও রুটির স্বাদ ভালো হয় না। তাই সঠিক পরিমাণে জল দিয়ে আটা মাখতে হবে। রুটি বানানোর পর ঢাকনাওয়ালা পাত্রে রাখতে হবে। নাহলে রুটি শক্ত হয়ে যাবে।

এছাড়াও, আটা মাখানোর সময় দুই কাপ আটায় এক চামচ ময়দা, সামান্য কুসুম গরম দুধ মিশিয়ে নিলে রুটি নরম ও সুস্বাদু হয়। ঠান্ডা জলের পরিবর্তে কুসুম গরম জল দিয়ে আটা মথতে হবে। আটা মাখার ২০ মিনিট পর রুটি বানালেই হবে।

১. আটা মাখার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। আটা মাখার পর কমপক্ষে ১০ মিনিট ঢেকে রাখলে তা আরও নরম হয়, যা রুটিকেও নরম করে তোলে।

২. সঠিক তাপমাত্রায় রুটি সেঁকতে হবে। অনেক গরম বা ঠান্ডা তাওয়ায় রুটি সেঁকা উচিত নয়। মাঝারি আঁচে সেঁকতে হবে। মাঝেমধ্যে উল্টে দিতে হবে। তাহলে রুটি নরম হবে।

৩. রুটি তোলার সাথে সাথেই ঢেকে রাখতে হবে। তাওয়া থেকে রুটি তোলার সাথে সাথেই একটি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এতে রুটির আর্দ্রতা ধরে রাখে। রুটি বেশিক্ষণ নরম থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.