রাজ্য

নাগরিকত্ব প্রমানের জন্য লাগবে কোন কোন নথি ? ১২ টির মধ্যে আপনার কাছে কোনটি আছে ! দেখে নিন একনজরে

নাগরিকত্ব প্রমানের জন্য , এখন আধার কার্ডকেও বৈধ পরিচয় পত্র হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফে , স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে , আধার কার্ডকে ভোটার তালিকায় , নাম অন্তর্ভুক্তির জন্য গ্রহণ করতে হবে । উল্লেখ্য , আধার বাদেও , আরো ১১ টি নথিকে নাগরিকত্বের পরিচয়পত্রের জন্য মান্যতা দেওয়ার হয়েছে ।

একনজরে দেখে নিন , তালিকায় থাকা ১২ টি নথি কি কি –

১. রাজ্য বা কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ-র নিয়মিত কর্মী ও পেনশনভোগীদের পরিচয়পত্র ও পেনশন অর্ডারের নথি

২. ১৯৮৭ সালের জুলাইয়ের আগের সরকার/ব্যাংক/ডাকঘর/এলআইসি/পিএসইউ কর্তৃক জারি করা পরিচয়পত্র বা সনদের নথি

৩. জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট

৪. পাসপোর্টের নথি

৫. মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত শংসাপত্র

৬. রাজ্য সরকার কর্তৃক দেওয়া স্থায়ী বসবাসের নথি

৭. বন অধিকার শংসাপত্র

৮. এসসি/ওবিসি/এসটি বা অন্য কোনো জাতিগত নথি

৯. সিটিজেনশিপের ন্যাশনাল রেজিস্ট্রেশনের নথি

১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত পরিবার নিবন্ধন

১১. সরকারি জমি বা বাড়ির দলিল

১২. আধার কার্ড ( সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী )

আশঙ্কা , দুর্গাপুজো শেষ হলেই , বাংলায় SIR শুরুর সম্ভাবনা । তবে , বিহারের পর , শুধু বাংলা নয় , আরো একাধিক রাজ্যেও হতে পারে SIR । এই আবহে দাঁড়িয়ে , নাগরিকত্বের পরিচয়ের জন্য , ১২ টি নথির তালিকা জানাল নির্বাচন কমিশন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.