বিনোদন

অভিনয় নাকি রাজনীতি! কোন পথে পাকাপাকি এগোতে চাইছেন কঙ্গনা

বিতর্কিত মন্তব্যের জন্য বলিউডের যার নাম বারংবার সামনে আসে তিনি আর কেউ না কঙ্গনা রানাউত। এবার তিনি নাকি পাকাপাকি ভাবে রাজনীতিতে পা রাখতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে। সম্প্রতি কেন্দ্রের নতুন সংসদ ভবনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সনামধন্য কিছু অভিনেত্রী, যাদের মধ্যে কঙ্গনা রানাউতও ছিলেন। সদ্য পাশ করা মহিলা সংরক্ষন বিল নিয়েও সমর্থন জানিয়েছেন।

কঙ্গনা রানাউত তার বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা টিআরপি র তুঙ্গে থাকেন , কখনও করন জোহর কে নেপুটিজমের পতাকাবাহী বলে তো কখনো দেশের ১৯৪৭ সালে স্বাধীনতা পাওয়া কে নিয়ে ,কিংবা ঋত্বিক রোশনের সঙ্গে তার সম্পর্কের জল্পনা নানা কারণে তিনি সর্বদা লাইম লাইটে থাকেন।

কঙ্গনা রানউত এর রাজনীতি তে আসার জল্পনা তো পুরোনো নয়।এবার নাকি তিনি পাকাপাকি ভাবে রাজনীতিতে পা রাখতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান তিনি একজন দায়িত্বশীল নাগরিক, দেশ কে তিনি ভালোবাসেন,এই বিষয়ে কোনো দ্বিমত নেই।তবে তিনি রাজনীতিতে এখন কোনোভাবেই যোগ দিচ্ছেন না এমনটায় জানিয়েছেন। তিনি এখন নতুন করে কোনো ক্যারিয়ার তৈরী করতে চান না।তিনি তার অভিনয় জগৎ নিয়ে ভীষন ভালো আছেন। এখন তিনি তার নতুন ছবির চন্দ্রমুখী ২ নিয়ে ভীষন ব্যস্ত । এবার অন্যদিকে তার নিজ প্রযোজনায় নতুন ছবি টিকু ওয়েডস শেরু নিয়ে ব্যস্ত। তিনি নিজেও এই ছবিতে অভিনয় করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.