আবহাওয়া

তীব্র গরমে স্বস্তি পাবে বাংলার এই জেলাগুলি, কী বলছে আবহাওয়া দেখেনিন

এপ্রিলের তীব্র দাবদাহের পর মে মাসের শুরু থেকেই গরমের দাপটে হাঁসফাঁস করছেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আশা করা হচ্ছে, এই বৃষ্টিতে তীব্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা কমবে।
আবহাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পরের দিন, শনিবার উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টি পৌঁছাবে। এরপর ১৪ ও ১৫ মে নাগাদ ঝড়বৃষ্টির আওতায় আসতে পারে গোটা দক্ষিণবঙ্গ, যার মধ্যে কলকাতা শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে সম্পূর্ণ স্বস্তি মিলতে এখনও কিছুটা সময় লাগবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের জন্য বেশ কষ্টদায়ক হতে পারে।

আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৪ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.