রাজনীতিরাজ্য

বিহার ভোটে নীতীশের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ্যমন্ত্রী পদে কি ‘শিন্ডে পরিণতি’?

বিহার নির্বাচনের আগে ফের নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। এনডিএ জোট সরকারিভাবে ঘোষণা করেছে— ক্ষমতায় ফিরলে নীতীশ কুমারই আবার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু মঙ্গলবার পূর্ণিয়ায় প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে সেই প্রতিশ্রুতিতেই দেখা দিল ধোঁয়াশা।

পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন এবং ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা শেষে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারের কাজের প্রশংসা করলেও নীতীশ কুমারের নাম প্রায় উচ্চারণই করেননি। আরও তাৎপর্যপূর্ণ, একবারও বলেননি— জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশই।

এর আগে মঞ্চে দাঁড়িয়ে নিজেকে গলদঘর্ম করে নীতীশ বলেন—
“আমি আপনাকে কথা দিচ্ছি, আর শিবির বদল করব না। অতীতের ভুল আর হবে না। এজন্য ক্ষমাপ্রার্থী।”
তবু প্রধানমন্ত্রীর নীরবতা রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে—
নীতীশ কুমারের ভাগ্য কি মহারাষ্ট্রের একনাথ শিন্ডের মতো হতে চলেছে?
ভোট শেষে কি মুখ্যমন্ত্রীর কুর্সি যাবে বিজেপির হাতে, যেমনটি হয়েছিল দেবেন্দ্র ফড়ণবিশের ক্ষেত্রে?

জেডিইউ শিবিরে এই পরিস্থিতি নিয়ে অস্বস্তি বাড়ছে। প্রকাশ্যে মুখ না খুললেও দলের একাধিক মন্ত্রী-বিধায়ক ক্ষোভ চাপতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নীতীশের প্রকাশ্য ‘কাতর ক্ষমাপ্রার্থনা’ তাঁর রাজনৈতিক অবস্থানের দুর্বলতাকেই স্পষ্ট করছে।

এখন প্রশ্ন একটাই—
বিহারে এনডিএ জিতলেও কি সত্যিই নীতীশ কুমারই ফিরবেন মুখ্যমন্ত্রী হয়ে, নাকি বিজেপির কাছে তাঁকে শুধুই দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.