বিনোদনরাজনীতি

মধ্য রাত্রে ফোন করলেন যোগী আদিত্যনাথ, কি কথা হল দিশার বাবার সাথে তাঁর ?

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। সম্প্রতি ১২ সেপ্টেম্বর মধ্যরাতে দিশা পাটানির বরেলির বাড়িতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাইকে এসে গুলি চালায়। ঘটনার দায় স্বীকার করেন কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। দিশার দিদি খুশবু পাটানি হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজের বিরূদ্ধে মন্তব্য করায় গোল্ডি ব্রার গ্যাংয়ের এহেন পদক্ষেপ।

এই ভয়াবহ ঘটনার পরেই ১৪ সেপ্টেম্বর গভীর রাতে অভিনেত্রীর বাবাকে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফোন করে আশ্বাস দিয়েছেন। এই বিষয় অভিনেত্রীর বাবা জানালেন,“১৪ সেপ্টেম্বর গভীর রাতে আমার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফোন আসে। ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারের সকলের খোঁজখবর নেন উনি। এবং জানান, গোটা উত্তরপ্রদেশ তোমাদের পাশে রয়েছে। পাশাপাশি যোগীজি আমাদের পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।”

এই ভয়াবহ ঘটনার পরেই দিশার বাবা জগদীশ জানান,“আমরা সাধুসন্তদের সম্মান করি। অকারণে আমার মেয়েদের বিতর্কে জড়ানো হচ্ছে। আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে। বুলেটগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলি এদেশের নয়। বিদেশ থেকে আনা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.