দেশরাজনীতি

দুর্নীতি দূষণে মুছে গেল আম আদমি পার্টি, কেজরিওয়ালের রণকৌশল ব্যর্থ

দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। বিপরীতে, আম আদমি পার্টি (AAP) বড় ধাক্কা খেয়ে মাত্র ২২টি আসনে সীমিত রইল। দিল্লির রাজনীতির নতুন মোড়ে অরবিন্দ কেজরিওয়ালের পরাজয় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে।

২০২৫ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের বেশ কয়েকটি কৌশল ব্যর্থ হয়েছে। দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত থাকার জন্য তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও তা নির্বাচনীভাবে সহায়ক হয়নি। দিল্লি মদের নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং দলের শীর্ষ নেতাদের জেলে যাওয়ার ঘটনা আপের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এবারের নির্বাচনে আপ নেতিবাচক প্রচারেই বেশি জোর দিয়েছে, যা ভোটারদের মধ্যে নেতিবাচী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ, দিল্লি পুলিশ ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা এবং “যমুনার জল বিষাক্ত করা হচ্ছে” বলে অভিযোগ তোলার মতো মন্তব্য জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি। কেজরিওয়ালের মধ্যবিত্ত ভোটারদের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি না দিয়ে শুধুমাত্র কেন্দ্রের কাছে দাবি তোলা আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এছাড়া, কংগ্রেসের বিরুদ্ধে কেজরিওয়ালের প্রচার বিজেপিরই সুবিধা করে দেয়। বহু আসনে আপের পরাজয়ের ব্যবধান কংগ্রেস প্রার্থীদের পাওয়া ভোটের চেয়ে কম ছিল, যা বিরোধী ঐক্যের অভাব স্পষ্ট করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে “উন্নয়ন ও সুশাসনের বিজয়” হিসেবে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেজরিওয়ালের রাজনীতির মূল চালিকা শক্তি ছিল জনসেবা, কিন্তু এই নির্বাচনে তিনি সংঘাতমুখী অবস্থান নেওয়ায় জনগণের সমর্থন হারিয়েছেন। ফলস্বরূপ, বিজেপি দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদ পুনরুদ্ধার করল। এখন দেখার, নতুন সরকার কীভাবে রাজধানীর প্রশাসন সামাল দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.