২৪ এর ভোটের এবার আগেই এবার ‘বোমা ফাটালেন’ উর্বশী রাওতেলা। ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। অপরদিকে রাজনৈতিক শিবিরগুলোও তাদের ভোটবাক্স ভারী করতে প্রার্থীতালিকায় সাজিয়েছেন তারকাদের সমাহার। ‘‘টিকিট পেয়েছি’’ , বলেই মডেল তথা অভিনেত্রী উর্বশী রাওতেলা ছুটলেন রাম মন্দিরে পুজো দিতে। আর সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে জল্পনা তুঙ্গে।
উর্বশী এখন তিনি তার ‘ জেএনইউ : জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনমেরা রিলিজ নিয়ে ব্যাস্ত। সেই পলিটিক্যাল ড্রামার প্রচারেই রাজনীতিতে যোগদান দিয়ে মুখ খুললেন। তিনি মন্তব্য করেছেন, ‘‘ আমি তো ইতিমধ্যেই টিকিট পেয়ে গিয়েছি। তবে এখনও ধন্দে রয়েছি, রাজনীতিতে যোগ দেব কিনা।’’
এরপরেই অভিনেত্রীর সংযোজন, “রাজনীতিতে যোগ দেব কিনা, জানি না। তবে ভক্তদের কাছ থেকেই আমি জানতে চাই। ওরাই বলুক আমি রাজনীতিতে যোগ দেব কিনা।” এইকথা বলার পরেও শুক্রবার অযোধ্যার মন্দিরে পুজো দিতে ছুটলেন তিনি। সেখানে গিয়ে কিছুক্ষণ সময়ও কাটালেন। পরনে হলুদ শাড়ি, মাথায় ঘোমটা। পুরো ‘সংস্কারি’ অবতারে উর্বশীকে দেখে দুয়ে দুয়ে চার করলো নেটপাড়া। তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়েই লড়ছেন? এছাড়া আসন্ন আগামী সিনেমার রিলিজের জন্যও রামলালার আশীর্বাদ নিলেন তিনি।







