রাজনীতিরাজ্য

জড়িয়েছিলেন কন্ডোম নিয়ে বিতর্কে, এবার শিবলিঙ্গে পুজো দিয়েই ভোট প্রচারে সায়নী

শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি x হ্যান্ডেলে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ। তা প্রায় কেটে গিয়েছে ৯ বছর। এবার শিবলিঙ্গে পূজো দিয়েই প্রচার যাত্রা শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের মঙ্গল কামনার উদ্দেশেই পূজো, বললেন প্রার্থী।

অতীতের সেই বিতর্ককে মাথায় রেখেই কি শিবলিঙ্গে পূজো? উঠছে প্রশ্ন। যদিও সেই প্রসঙ্গে কোনো সাড়াই মেলেনি অভিনেত্রীর।

শনিবার সকালে রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় প্রচার করেন সায়নী ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম-সহ অনেকেই। শিবলিঙ্গে পুজো দিয়ে সায়নীরপুজো নিয়ে শুরু হয় চর্চা।অনেকেরই সেই ২০১৫ সালের পুরনো পোস্টের কথা মনে পড়ছে। ওই পোস্টে দেখা গিয়েছিল শিবলিঙ্গে কন্ডোম পড়াচ্ছেন এক মহিলা। পরে যদিও অভিনেত্রী জানান কেউ হ্যাক করে ওই পোস্টটি করেছে। এবং বিতর্কের পরেই পোস্টটি ডিলিট করা হয়।

যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সিপিএমের হয়ে লড়ছেন সৃজন ভট্টাচার্য। তাঁদের বিপরীতে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। কোমর বেঁধে প্রচার করতে নেমেছেন তৃণমূলের তারকা প্রার্থী। তাঁর প্রচারে সাধারণ মানুষের ঢল ছিল চোখের পড়ার মতো। যাদবপুরের তারকা প্রার্থীর মুখেও এদিন শোনা যায় ‘দিদি গ্যারান্টি’র কথা। বলেন, ‘‘এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদির। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলার মানুষও সেই লড়াই করছেন। এ রাজ্যে মোদীর গ্যারান্টি বলে কিছু নেই। শুধু দিদির গ্যারান্টি আছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.