ভোটকুশলী প্রশান্ত কিশোরের আবারও নিশানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। তাঁর দাবি ২০১৪ সালের নীতিশ কুমাররের সাথে বর্তমানের নীতিশ কুমারের রয়েছে বিস্তর পার্থক্য।পিকের দাবি, “ওনার খুব অহঙ্কার, কোনও না কোনও অভিপ্রায়ে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু উনি মানুষের সমর্থনে কখনই আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না।শুধু সময়ের সঙ্গে দল বদলাবেন আর মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।
উনি আর মানুষের পাশে নেই। শুধুমাত্র কুর্সির লোভায়নে নিজের মত পালটে যাচ্ছেন। তবে এভাবে আর বেশিদিন নয়। ওনার পতন শীঘ্রই। তখন ক্ষোভপ্রকাশ করবেন জনতা। তখন যার মুখে জেডিইউ-এর কথা উঠবে, তাঁর বিরুদ্ধে গর্জে উঠবে বিহারবাসী। ওনার রাজ্যবাসীর ওপর কোনও সমবেদনো নেই”।






