জেলারাজনীতি

Breaking: কালো পতাকা, লাঠি-ইট, গাড়ি ভাঙচুর — কোচবিহারে শুভেন্দু অধিকারীকে ঘিরে রণক্ষেত্র!

কোচবিহার, ৫ অগাস্ট: রাজ্য রাজনীতির উত্তাপ এবার পৌঁছাল কোচবিহারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঙ্গলবারের কোচবিহার সফর ঘিরে তীব্র বিক্ষোভে উত্তাল নিউ কোচবিহার স্টেশন চত্বর। শুভেন্দুর আগমন ঘিরে কালো পতাকা নিয়ে রাস্তায় নামে তৃণমূল কর্মী-সমর্থকদের এক বিশাল অংশ।

সূত্রের খবর, তৃণমূলের কর্মীদের একাংশ বাঁশ, লাঠি ও ইট নিয়ে স্টেশনের আশপাশে জড়ো হয়। শুভেন্দুর কনভয় ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। নিরাপত্তা আধিকারিকরাও পরিস্থিতি ঠান্ডা করতে সক্রিয়।

এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের (এসপি) অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিরোধী দলনেতার। তবে তার আগেই উত্তেজনা চরমে পৌঁছায়। এই ঘটনায় ফের একবার রাজ্যে রাজনৈতিক সহিষ্ণুতার প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্য সরকার পুলিশকে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দুর উস্কানিমূলক আচরণই এই উত্তেজনার কারণ।

এখন দেখার, এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে কী প্রতিক্রিয়া আসে তৃণমূল ও বিজেপি শিবির থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.