সিএবি আন্ডার ১৫ ম্যাচে সহজ জয় সাউথ সুব্বরবর্ন ক্লাবের। বুধবার সিএবি আন্ডার ১৫ ম্যাচে মুখোমুখি হয় মোহন দাস ক্রিকেট অ্যাকাডেমি ও সাউথ সুব্বরবর্ন ক্লাব। টসে জিতে মোহন দাস ক্রিকেট অ্যাকাডেমি প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানেই শেষ হয়ে যায়। ২৪.৫ ওভারেই ১০ উইকেট খুইয়ে ফেলেন তারা। জবাবে ৬ ওভারেই ৮৫ রানের লক্ষমাত্রায় পৌঁছে যায় সাউথ সুব্বরবর্ন ক্লাব।
জয়ী দলের হয়ে অর্ধ শতক গড়েন ভূপেন্দ্র সিং। ব্যাটে বলে দুক্ষেত্রেই নিজের কামাল দেখিয়ে দেন ভূপেন্দ্র। ব্যাট হাতে গড়েন ৫২ রান এবং বল হাতে নেন ২ টি উইকেট। বাকি ৩৩ রান গড়েন রণজিৎ পাল। শুভদীপ মান্না নেন ৫ উইকেট , আদ্রিজ দাশগুপ্ত নেন ২ টি উইকেট এবং ১ টি উইকেট নেন সাত্তকি দত্ত ।
এই ম্যাচের পর , জয় ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ জয় বাগ জানিয়েছেন , ” জয় ক্রিকেট অ্যাকাডেমি আরেকটি সাফল্যের পথে এগোচ্ছে । এই নিয়ে পর পর দুটি ম্যাচে তারা জয়লাভ করলো। জয় ক্রিকেট অ্যাকাডেমিকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটি খেলোয়াড় এবং আভিভাবকদের ধন্যবাদ । জয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হিসাবে ভালো লাগছে । আমাদের খেলয়াড়রা খুব ভালো খেলছে । আগামী দিনে , এরা যেন আরো ভালো খেলে । আমাদের টার্গেট সেমিফাইনাল – ফাইনাল খেলতে হবে , যাতে আমাদের থেকে প্রচুর খেলোয়াড় , আমরা সিএবিতে প্রোভাইড করতে পারি । “







