বিনোদন

য়ের ৭ মাসের মধ্যে গর্ভবতী হওয়ার গুঞ্জনে জড়ালেন সোনাক্ষী সিনহা

বি

অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে বলি পড়ায় বেশ শোরগোল পরে গিয়েছিল। তিনি হিন্দু হয়ে ইসলাম সম্প্রদায়ের মানুষকে বিয়ে করায় অনেক চর্চাও চলেছে। তবে এবার কি তিনি সাত মাসের মধ্যে মা হতে চলেছেন? সেই জল্পনায় রাস টানলেন অভিনেত্রী নিজেই।

গত সাত বছর ধরে জাহিরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন নায়িকা সোনাক্ষী সিনহা। এরপর গত ৭ মাস আগে ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। যা নিয়ে চারিদিকে কটাক্ষ ছুটে এসেছে তারকা জুটির উদ্দেশ্যে। তবে সেই সব কটাক্ষকে খুব একটা পাত্তা না দিয়ে চুটিয়ে সংসার করছেন ও দেশের বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা। এরই মধ্যে চারিদিকে ঘুমটা উঠলো অভিনেত্রীর গর্ভবতী হওয়া নিয়ে। সেই মুখ খুললেন স্বয়ং নায়িকা।

সম্প্রতি অভিনেত্রী মাদার কেয়ার কিট ‘ইজি মম’ লঞ্চ করেছেন। সেই লঞ্চের ইভেন্টে উঠেছিলে অভিনেত্রীর মা হওয়ার প্রসঙ্গ। সেখানে তিনি স্পষ্ট জানালে নেই খবর সত্যি নয়। পাশাপাশি তার বিবাহিত জীবন খুবই খুশির এবং আনন্দের বলে তিনি জানিয়েছেন সকলকে।

এ প্রসঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানিয়েছেন, ‘সবার কাছে আগে পরিষ্কার করতে চাই আমি গর্ভবতী নই। ডেলিভারি মাদার কেয়ার কিট ‘ইজি মম’ এর লঞ্চ করেছি বলে এই নয় যে, আমি গর্ভবতী। আমার বিবাহিত জীবন খুব ভাল চলছে। কিন্তু আমার আগেই বিয়ে করা উচিত ছিল। ৭ বছর ধরে আমি জাহিরের সঙ্গে সম্পর্কে ছিলাম। আমার মনে হয় অনেক আগেই বিয়ে করা উচিত ছিল। কারণ বিবাহিত জীবন খুবই সুন্দর। আমি বিবাহিত জীবনের প্রতিটি মুহূর্ত এনজয় করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.