একটি কয়লার কোম্পানিতে ভয়াবহ আগুনের জেরে মৃত্যু ২৫ জনের। ঘটনাটি ঘটেছে চিনের শাংজি প্রদেশে।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬:১৫ নাগাদ চিনের শাংজি প্রদেশে বিখ্যাত প্রথম সারির কোল হাবে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। শাংজি প্রদেশের ওই কয়লার খনিতে আগুনে ঝলসে যাওয়ায় ৫১ জনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরপর বাকি ২৫ জনের মৃত্যু হয়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শাংজি প্রদেশে।
সম্পূর্ণ ঘটনায় শোকের ছায়া নেমে আসে চিনে। তবে কীভাবে প্রথম সারির কোল হাবে এত ভয়াবহ আগুন লাগল? তার তদন্ত শুরু করেছে পুলিশ।







