বিনোদন

দেবের ২০ বছরের পথচলা উদযাপন, ঝলসে উঠল ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ

‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব।

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’-এ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র জীবন্ত করে তুলতে নিয়মিত অনুশীলনে কোনও খামতি রাখেননি দেব। দু’দফা করে মাঠে নেমে ঘাম ঝরিয়েছিলেন তিনি। ছবিটি মুক্তির পর শুধু দর্শকই নয়, সমালোচকরাও তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসার ঝাঁপি ভরেছিলেন। এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও সেই ধ্রুব-দেব জুটি যে বড় চমক নিয়ে হাজির হতে চলেছে, তা নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘গোলন্দাজ’-এ যেমন দেব-অনির্বাণকে একসঙ্গে পেয়েছিল দর্শক, ঠিক তেমনই ‘রঘু ডাকাত’-এও আবার একই পরিচালক ও প্রযোজক জুটি হাত মিলিয়েছেন।

এসভিএফ-এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা আর মহিন্দর সোনিও সেই মঞ্চে স্মৃতির পাতায় ফিরেছেন। প্রসেনজিতের বক্তব্য—’গত ৩০ বছর ধরে এই দুই ভাই দর্শকদের আনন্দের সঙ্গী। একসময় ৩০ লাখে ছবি হতো, আজ এই অনুষ্ঠানটাই হচ্ছে ৩০ লাখ টাকার।”

সেই আসরে হঠাৎই মঞ্চে ওঠেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতে মাইক তুলে তিনি বলেন—’দু’জন মানুষের জন্যই আজ আমি এই মঞ্চে। প্রথমজন দেব, যে গত ২০ বছর ধরে আমাদের আনন্দ দিয়ে চলেছেন। ওর জন্য আশীর্বাদ আর ভালোবাসা রইল, আগামী ৩০ বছর ও যেন একইভাবে আনন্দ দিতে পারে।’ হলভরা করতালিতে প্রতিধ্বনিত হল এই শুভকামনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.