এবার ফের দেবের সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়ে উঠলো গ্র্যান্ড মেগা ইভেন্ট। এবার রঘু ডাকাত সিনেমার ট্রেলার লঞ্চে দেখা গেল চাঁদের হাট। ট্রেলার লঞ্চের পাশাপাশি এই মঞ্চেই উদযাপিত হলো দেবের বিনোদন জগতে পথ চলা ২০ বছরের বর্ষপূর্তি। এবারে দেবের আয়োজিত এই ইভেন্টে কি চমক থাকলো?
গত ২০ বছর আগে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী। সময়ের সঙ্গে মানুষের ভালোবাসায় হয়ে ওঠেন সুপারস্টার দেব। এবার তাঁর ইন্ডাস্ট্রিতে ২০ বছরের পূর্তিতে অডিও বার্তার মাধ্যমে সেই মন্সেই শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদান সিনেমার মতো রঘু ডাকাত সিনেমার প্রচারের জন্য চলেছে বেঙ্গল টুর। এবার রঘু ডাকাত সিনেমার ট্রেলার লঞ্চে বসলো তারকাদের সম্ভার।
২০ শে সেপ্টেম্বর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই মেগা ইভেন্টে ছিল পুরো ‘রঘু ডাকত’ টিম। সেই মঞ্চে দেখা গিয়েছে দেবের একাধিক নায়িকাকে। সেই তালিকায় দেখা গিয়েছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, পূজা, নুসরাত জাহান, শ্রাবন্তী চ্যাটার্জি ও ঈধিকা পালকে। তবে নায়িকাদের তালিকা শেষ হবে না, যদি সেখানে না থাকে কোয়েল মল্লিক। তাই তার এন্ট্রি হয়েছে একটু গ্র্যান্ড ভাবেই। পুরনো সময় মতো এখনও দেব ও কোয়েলকে মঞ্চে দাঁড়িয়ে খুনসুটি করতে দেখা গেল। এছাড়াও সেই সমস্ত নায়িকার সঙ্গে পা মেলালেন নায়ক দেব। পাশাপাশি দর্শক আসনেও ছিল অনেক ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দার তারকারা। এমনকি নাচের তালে মঞ্চ কাপিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, ওম প্রকাশ সাহানি ও সোহিনী সরকার। একইসঙ্গে নাচের তালে মেতে উঠেছিলেন দেবের সঙ্গে কাজ করা বহু পরিচালক। সবশেষেই মঞ্চে উপস্থিত ছিল দেবের জীবনের গুরুত্বপূর্ণ তিনজন মানুষ দেবের মা, বাবা ও বোন। এই অনুষ্ঠানের শেষের দিকে কিছুটা নায়ক আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। এই আলো ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমেই মুক্তি পেল রঘু ডাকাতে ট্রেলার।







