বিদেশ

বাংলাদেশে অশান্তির আবহ, চট্টগ্রামে ভারতীয় ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গত ২৪-এর জুলাই-অগস্ট মাস থেকে টানা আন্দোলন ও হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। তারপরে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও কোনো রকম পরিস্থিতির উন্নতি হয়নি। বরং নতুন ঘটনায় অশান্তি আরও বৃদ্ধি হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর সামনে আসতেই ফের উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এই অস্থিরতার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে টালমাতাল অবস্থায় রয়েছে। ওপার বাংলার মৌলবাদী নেতারা ক্রমাগত ভারত-বিরোধী মন্তব্য করে চলেছে।

পাশাপাশি ‘সেভেন সিস্টার্স’ দখলের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি বাংলাদেশে ভারতের হাই কমিশনের বাইরে বারংবার বিক্ষোভের চিত্র দেখা গেছে। এমনকি অভিযোগ রয়েছে পুলিশ এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা ভূমিকা পালন করেছে। এবার সেই সুযোগেই বিক্ষোভকারীরা হাই কমিশনের ভিতরে তান্ডব চালানোর হুমকিও দেয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকাপরেও একদল দুষ্কৃতী কমিশনের দিকে ধেয়ে আসে। তবে বাধাপ্রাপ্ত হওয়ায় ওই ভবনের ওপর ইট বৃষ্টি করে।

এই ঘটনার পরই কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা অফিস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি এর আগেই ঢাকা, খুলনা ও রাজশাহীতেও ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষ করে চিকিৎসা, পড়াশোনা ও জরুরি কাজে যারা ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তারা চরম সমস্যায় পরেছে। ভারত ভিসা পরিষেবা বন্ধ করায় বাংলাদেশের একাংশ নাগরিকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে নয়াদিল্লির দাবি, কূটনৈতিক কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বাধ্য হয়ে নিতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.