আগামী 24 ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান ব্রিগেডে। প্রায় এক লক্ষ লোকের বসার সুষ্ঠ ব্যবস্থা করা হয়েছে। 1500 সাধু সন্ত উপস্থিত থাকবেন। শঙ্করাচার্য ও পুরির মন্দিরের দৈতাপতী উপস্থিত থাকবেন মঞ্চে। 10 টায় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ব্রিগেডের ময়দানে হবে শোভা যাত্রা। খোল, ধামসা বাজিয়ে শোভা যাত্রা হবে । আরতি হবে । চার বেদ এর বৈদিক পণ্ডিতরা মঙ্গলাচরণ করবেন। এরপর সাধুদের বরণের পর স্বাগত বক্তব্য এর পর এক লাখ সমবেত কণ্ঠে গীতা পাঠ হবে। আগামীকালের মধ্যে সব ব্যবস্থা সম্পন্ন হয়ে যাবে। সকল বিধায়ক সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশিষ্ট আইনজীবী, ব্যবসায়ী , পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ঘনশ্যাম আগরওয়াল আমন্ত্রণ জানানো হয়েছে। কে আসবেন কে আসবেন না তা এখনি স্পষ্ট নয়। এই অনুষ্ঠান প্রস্তুতির সময় প্রধানমন্ত্রী নিজে ডেকে পাঠিয়েছিলেন আমরা অফিসিয়ালি কোনো আমন্ত্রণ জানায়নি । তবে তিনি আসছেন না নিজের ব্যক্তিগত কারণে। তবে মঞ্চ যেমন ছিল তেমন আছে। প্রধান অতিথির পদে আসছে পুরীর দ্বৈতাপতী।
বাংলার এই অনুষ্ঠানকে সর্বজনীন করার প্রচেষ্টা করছি আমরা। বিহার বাংলাদেশ ওড়িশা থেকে বহু মানুষ আসছেন। রেজিস্ট্রেশন হয়েছে এখনও 1 লক্ষ 20 হাজার ফর্ম। যা এখনও চলছে । এমনটাই জানালেন উদ্যোক্তা সাধুসমাজ।







