ক্রাইমজেলা

কারাগারে বসেই মৃত ছাত্রীর বাবাকে খুনের হুমকি। আতঙ্কিত ছাত্রীর পরিবার*

তাহেরপুরে ছাত্রী খুনে অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডল ওরফে শুভ’র গ্রেফতারের পরও নেই তার কোনো অনুশোচনা। প্রেমে প্রত্যাখ্যানের পর এক কিশোরীকে নৃশংসভাবে খুন করে অভিযুক্ত এই প্রসেনজিৎ। কিন্তু জেলে গিয়েও কমেনি তার তেজ । কারাগারে বসেই ছাত্রীর বাবাকে খুনের হুমকি দিচ্ছে সে।

গত ১৯ এ সেপ্টেম্বর,দশম শ্রেণির ছাত্রী অনুষ্কা মণ্ডলকে কুপিয়ে খুন করে তাহেরপুর থানার কামগাছি শ্যামনগর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ। জেলের ভিতরে থাকা অবস্থায় প্রসেনজিৎ হাতের আঙুল বন্দুকের ভঙ্গিতে মৃত ছাত্রীর বাবার দিকে তাক করে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিবার জানায় এই আচরণে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.