উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ১০ বছরের মেয়েকে রাস্তা থেকে অপহরণ করে চলন্ত গাড়িতেই গনধর্ষণ করে মোহাম্মদ নিজাম (৩২) এবং মোহাম্মদ জাকির (৫৮) নামে দুই ব্যক্তি। পরে একটা ফাঁকা জায়গায় মেয়েটিকে ফেলে পালিয়ে যায় দুই ধর্ষক।
খবর, মেয়েটি একটি বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এসেছিল বলে। এই ঘটনায় নির্যাতিতা শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুই ধর্ষকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে । মঙ্গলবার নাজিম ও জাকির নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ধৃত দুই ধর্ষকের বাড়ি গাজিয়াবাদের লোনি এলাকায় ।
গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার সূর্যবালি মৌর্য বলেছেন,’আমরা যখন নাজিমকে গ্রেফতার করে নিয়ে যাই, তখন সে একজন কনস্টেবলের পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।তাকে থামাতে দুই পায়ে গুলি করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।’ পাশাপাশি জানা গেছে যে অপর ধর্ষক মোহাম্মদ জাকির পালানোর চেষ্টা করলে তার দু’পায়েও গুলি করা হয়েছে ।
বিজেপির স্থানীয় বিধায়ক নন্দ কিশোর গুর্জার বলেছেন,”এই ধরনের অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের সম্ভাব্য সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া উচিত। এই ধরনের মানসিকতার মানুষকে যমলোকে (নরকে) পাঠাতে হবে এবং তাদের বাড়িঘরও ভেঙ্গে দেওয়া উচিত।”







