ঘোষিত হলো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্ট সিরিজের দল। বাদ পড়লেন বহু খেলোয়াড় আবার জায়গাও পেলেন অনেকে। সুযোগ পেয়েছেন তরুণ তুর্কি সাই সুদর্শন সহ নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল ও নারায়ণ জগদীশন। চোটের জন্য বাইরে আছেন ঋষভ পন্থ। তাঁর বদলি হিসেবেই দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল ও নারায়ণ জগদীশন। সুযোগ পেলে এই টেস্ট ম্যাচই হবে নারায়ণের অভিষেক ম্যাচ।
জায়গা হয়নি সাত বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা করুন নায়ারের। চারটি টেস্টে মাত্র ১৪০ রানের ইনিংস নিরাশ করেছে নির্বাচকদের। তাঁর বদলে জায়গা পেলেন দেবদত্ত পাড়িক্কল। বর্ডার-গাভাসকর ট্রফি এবং অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে জায়গা পাওয়া অভিমন্যু ঈশ্বরণের জায়গা হলো না দলে। চোটের জন্য দলের বাইরে আকাশদীপ। সাই সুদর্শনের জায়গা পাওয়ায় বসতে হয়েছে সরফরাজ খানকে।







