খেলাধুলা

ছাড়ছে না বিতর্কের রেশ! আইসিসিতে সরকারি ভাবে অভিযোগ জানালো ভারতীয় দল

ম্যাচ শেষ হয়ে গেলেও ভারত পাকিস্তান ম্যাচের বিতর্কের যেনো কিছুতেই শেষ হচ্ছে না। সুপার ফোরের ম্যাচে সাহিবজাদা ফারহানের বন্দুক সেলিব্রেশন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের উদ্দ্যেশে বিদ্রুপ করে করা হয়েছে বলে আইসিসিতে মৌখিক ভাবে নয় সরকারি ভাবে অভিযোগ জানায় বিসিসিআই। সুপার ফোর ম্যাচের দুই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফ্ট এই অভিযোগের বিচার করবেন। অপরদিকে পাকিস্তানও সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্যের অভিযোগ তুলে আইসিসিকে জানিয়েছে। যদিও এই বিষয়ে আইসিসি কোনো মন্তব্য করেনি

সুপার ফোরের প্রথম ভারত পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মা ও শুভমান গিলের সাথে বাকবিতণ্ডায় জড়ায় পাকিস্তান বোলাররা। এরপর ভারতীয় দলের খারাপ ফিল্ডিংয়ের জন্য দু বার আউট হওয়ার থেকে বাঁচেন সাহিবজাদা ফারহান। এরপর হাফ সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে বন্দুকের ইশারা করেন যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই নিন্দার ঝড়ে মুখর হয়ে ভারতীয় সমর্থকরা পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.