খেলাধুলা

ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পরের পর্বে লক্ষ্য, সাইনা! বিদায় সিন্ধু, প্রণয়ের 

 

 

ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলারদের ভালো-মন্দো সব মিশিয়ে দিনটা কাটল। এক দিকে যেমন নিজেদের ম্যাচ জিতলেন লক্ষ্য সেন আর সাইনা নেহওয়াল তেমনই অন্য দিকে হারতে হল এইচএস প্রণয় এবং পিভি সিন্ধুকে। লক্ষ্য সেন এর কাছেই প্রণয় হারলেন। জিতলেন ক্যারোলিনা মারিন। পুরুষদের ডাবলসে ভারতের মুখে হাসি ফোটালেন চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি।

 

প্রনয় লক্ষ্যের সামনে দাঁড়াতেই পারলেন না। তাঁকে হারতে হল স্ট্রেট গেমে। লক্ষ্য সেনের খেলা দিন দিন আরো ভালো হচ্ছে। তাঁর প্রতিটি শটে আত্মবিশ্বাস চোখে পড়েছে। কোর্টে দ্রুত নড়াচড়া করেছেন। গায়ের জোরের পাশাপাশি তিনি মাথা খাটিয়ে খেলেছেন। তার ফলেই লক্ষ্য ২১-১৪, ২১-১৫ গেমে ম্যাচ জিতে যান।

 

মহিলাদের সিঙ্গলসে ভারতকে বড় ধাক্কা দিয়েছে সিন্ধুর হার। সিন্ধু হারলেন তাইল্যান্ডের সুপাইদা কাটেথংয়ের কাছে স্ট্রেট গেমে। খেলার শুরু থেকেই সিন্ধুকে দেখে মনে হচ্ছিল, তিনি নিজের ১০০ শতাংশ দিতে পারছেন না। তার ঠিক এরই সুযোগ নিলেন কাটেথং। প্রথম গেমে দাঁড়াতে না পারলেও সিন্ধু দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করেছিলেন। একটা সময় মনে হচ্ছিল তিনি জিতে যাবেন। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত কাটেথং ২১-১৪, ২২-২০ গেমে জিতলেন।

 

এদিকে সিন্ধু নিরাশ করলেও হাসি ফোটালেন সাইনা। তিনি ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে হারালেন। তবে তার জন্য সাইনাকে যথেষ্ট পরিশ্রম করতে হল। প্রথম গেমে সাইনা ২১-১৭ জিতে যান। কিন্তু দ্বিতীয় গেমে ম্যাচে ফেরেন মিয়া। তখন তিনি সাইনাকে দাঁড়াতে দেননি। জিতে যান ২১-১২। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন সাইনা নেহওয়াল। তিনি ২১-১৯ -এ ম্যাচ জিতলেন।

 

তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনও এই প্রতিযোগিতায় জিতেছেন। মারিন জাপানের নায়োমি ওকুহারাকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। খেলার ফল তাঁর পক্ষে ২১-১৩ আর ২১-১৮।

 

চিরাগ-সাত্ত্বিক জুটি পুরুষদের ডাবলসে ছন্দ বজায় রেখেছেন। তাঁরা স্কটল্যান্ডের ক্রিস্টোফার ও ম্যাথু গ্রিমলে জুটিকে ২১-১৩, ২১-১৫ গেমে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন। পুরুষদের ডাবলসে ভারতের আরও একটি জুটি ভিকে পঞ্জল ও কেপি গরগ তাঁরা নেদারল্যান্ডসের আর জিলে ও টি ভ্যান ডার লেককে হারিয়ে ম্যাচ জিতেছেন। ভারতীয় জুটির পক্ষে খেলার ফলাফল ২১-১১, ২৩-২৫, ২১-৯।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.