কলকাতা

কলকাতায় ফের আতঙ্ক, কসবার হেলে পড়ল বাড়ি

শহরে হেলে পড়া বাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক ঘটনায় কসবার রাজডাঙায় অ্যাক্রোপলিস মলের পিছনে একটি পাঁচতলা বাড়ি হেলে পড়ছে বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, বাড়ির ডান দিকের উচ্চতা প্রায় ১১ ফুট হলেও, বাঁ দিকের উচ্চতা মাত্র ৬ ফুট। এই ভয়াবহ পরিস্থিতিতে অনেকে নিজেদের ফ্ল্যাট ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছেন।
এই ঘটনায় পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না এই বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন।
গত দেড় সপ্তাহে কলকাতার বিভিন্ন এলাকায় হেলে পড়া বাড়ির সংখ্যা ছাড়িয়েছে, ৫ । বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগরের পর এবার তপসিয়া এবং কসবার রাজডাঙায় এই ধরনের ঘটনা ঘটেছে। আতঙ্কে ভুগছে শহরবাসী।

ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমের জানিয়েছেন, “সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়।” তিনি আরও জানান যে, “প্রতিটি বাড়ির কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করে তারপরই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশ্ন উঠছে, কলকাতায় হেলে পড়া বাড়ির সংখ্যা বৃদ্ধির কারণ কী? নির্মাণের সময় কোনো ধরনের গাফিলতির ফলে কি এই ঘটনা ঘটছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে প্রশাসন।

সাম্প্রতিক এই ঘটনাগুলি শহরবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি করছেন সচেতন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.