বিনোদন

রঘু ডাকাত নিয়ে সমাজ মাধ্যমে নেতিবাচক মন্তব্যে সরব প্রযোজক তথা অভিনেতা দেব

আলোক ঝলমলে দুর্গোৎসবে মেতে উঠেছে আপামোর বাঙালি। বাংলার মানুষের কাছে দুর্গাপুজো মানেই জমিয়ে ঠাকুর দেখা আর খাওয়া দাওয়ার সঙ্গে থাকে সিনেমা দেখা। বর্তমানে বক্স অফিসে আলোরোন ফেলে দিয়েছে রঘু ডাকাত সিনেমা। এই সিনেমা যেমন ভাবে জনপ্রিয়তা পেয়েছে একইসঙ্গে সমাজ মাধ্যমে বিতর্কে মুখেও পরেছে।

২০২৫ এর দুর্গাপুজোয় বাংলা ইন্ডাস্ট্রিতে একাধিক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম হলো রঘু ডাকাত সিনেমা। যা নিয়ে বহুদিন ধরেই চারিদিকে চলছে শোরগোল। এই সিনেমার জমজমাট মেগা ট্রেলার লঞ্চে বোঝা গিয়েছে রঘু ডাকাত নিয়ে মানুষের উন্মাদনা। এমনকি তার প্রমাণ পাওয়া গিয়েছে এই সিনেমার অগ্রিম বুকিংয়ে। রেকর্ড হারে এই সিনেমার হয়েছে অগ্রিম বুকিং। তবে একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে নেতিবাচক প্রতিক্রিয়া। সমাজ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন প্রযোজনা সংস্থা থেকে যেভাবে হাউসফুল দেখানো হচ্ছে সেটা আসলে সত্যি না। এমনকি কিছু নেটিজেনদের একাংশের দাবি, রঘু ডাকাত সিনেমা দেখার জন্য সিনেমা হলে দর্শক আসুন সেভাবেই ভর্তি হচ্ছে না। এবার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতেই সরব হল এস বি এফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের মতো প্রযোজনা সংস্থাগুলি।

এ প্রসঙ্গে সিনেমা হলে হাউসফুলে ছবি দিয়ে অভিনেতা তথা প্রযোজক দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘শেওড়াফুলি আর তারকেশ্বর – দুই হলেই হাউসফুলের হাওয়া! গুজবে কান না দিয়ে ছবিতে দেখুন আমাদের দু’টি প্রেক্ষাগৃহের আসল দৃশ্য। বছরের সবচেয়ে বড় বাংলা সিনেমা #RaghuDakat চলছে জেলার সেরা সিনেমা হলে। আমাদের অভিজ্ঞতায় জানি সপ্তমী থেকে বক্স অফিস জমে ওঠে, কারণ তার আগে সবাই শপিং আর প্রথম প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত থাকে। তবুও #RaghuDakat পঞ্চমী থেকেই ঝড় তুলছে, শুধু শেওড়াফুলি নয়, নতুন খোলা তারকেশ্বর প্রেক্ষাগৃহেও! আসুন, গুজব নয়, ছবিই প্রমাণ – বাংলার সেরা সিনেমা উপভোগ করুন জেলার সেরা হলে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.