গত কয়েকদিন আগে কৃষি ভবনের সামনে ১০০দিনের বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে দিল্লিতে ধর্না দিয়েছিলেন তৃণমূলের বিভিন্ন কর্মী সমর্থকরা। তারপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন “রাজভবন চলো” অভিযানের। যে চিঠিগুলি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে পেশ করতে পারেননি সেই চিঠিগুলি গত ৫ই অক্টোবর রাজভবনে রাজ্যপালের কাছে জমা দিতে এসেছিলেন, কিন্তু রাজ্যপাল রাজভবনে উপস্থিত ছিলেন না। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্নায় বসেন। ধর্নার চতুর্থ দিনে রাজ্যপাল কলকাতায় ফিরে এসে আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দেন। রাজভবন সূত্রে খবর, আজ বিকেল চারটেয় রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাক্ষাত।
Read Next
November 16, 2026
কুণাল ঘোষকে স্বস্তি সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি
November 15, 2026
শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি, গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু রতন শেখের! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
November 14, 2026
Beat Policing আরও শক্তিশালী করতে BPR&D-র সঙ্গে MOU, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 14, 2026
রেশনে ওজনে কারচুপি বা নিম্নমানের চাল-গম? অভিযোগ পেলেই এক ঘণ্টায় পদক্ষেপের আশ্বাস খাদ্যমন্ত্রীর
November 13, 2026
পুলিশের আধুনিকীকরণে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
November 13, 2026
‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙা আপাতত বন্ধ! কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূল নেতার, রাজ্যকে তীব্র প্রশ্ন বিচারপতির
Related Articles
Check Also
Close







