রাজ্য

মণ্ডপের আলো মুছে দিল মৃত্যু-ছায়া—দশমীর ভিড়ে গাড়ি চাপায় ১২ জনের করুণ পরিণতি

জলপাইগুড়ির ধুপগুড়িতে মহাভয়াবহ দুর্ঘটনা, দশমীর রাতে উৎসবের আবহেই নামল মৃত্যুর ছায়া। পূজামণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে আচমকা ঢুকে পড়ে এক বিলাসবহুল গাড়ি। মুহূর্তের মধ্যেই চিৎকার, রক্ত আর কান্নায় ভরে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি থেকে ধুপগুড়ির দিকে আসা গাড়িটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে চায়ের দোকান ও পাশের স্টেশনারি দোকানে। দু’টি দোকান কার্যত ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মোটরবাইকটিও দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল ও ধুপগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মোট ১২ জন এই ভয়ঙ্কর দুর্ঘটনায় জখম হয়েছেন বলে জানা গেছে।

অকস্মাৎ এই বিপর্যয়ে মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দ থেমে গিয়ে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় ধুপগুড়ি দুই নম্বর সেতুর আশেপাশের যান চলাচল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হঠাৎ-হঠাৎ মৃত্যু, ভাঙা দোকান আর রক্তমাখা রাস্তাই এখন সাক্ষী, কীভাবে এক আনন্দঘন রাত নিমেষে পরিণত হলো মর্মান্তিক শোকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.